হোম > অর্থনীতি

১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়, আগারগাঁও, ঢাকা। ফাইল ছবি

প্রতিবছরের মতো এবারও জাতীয় ভ্যাট দিবস ও জাতীয় ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ১০-১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ পালন করবে সংস্থাটি। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করেছে তারা।

এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

এ জন্য এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অন্য সদস্যরা হলেন কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য; কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি, করনীতি; কাস্টমস: নীতি ও আইসিটি, মূসক বাস্তবায়ন ও আইটি শুল্ক এবং ভ্যাট প্রশাসন, মূসক নীতি, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর ভ্যাট সিস্টেমকে সামগ্রিকভাবে অনলাইন করা, জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে মাঠপর্যায়ে করদাতাদের নিবন্ধন, রিটার্ন, ই-পেমেন্ট, ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ, চালানপত্র ইস্যু ইত্যাদি ক্ষেত্রে সরাসরি সার্কেল, বিভাগ ও কমিশনারেট থেকে বিশেষ সেবা দেওয়া হবে।

প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হয়। ভ্যাট বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ২০১১ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। আর ২০১৩ সাল থেকে দিবসটির পাশাপাশি ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদ্‌যাপন করা হচ্ছে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে