হোম > অর্থনীতি

সব জ্বালানি তেলের দাম লিটারপ্রতি কমল ১ টাকা

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

ফাইল ছবি

সব প্রকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মে মাসের ১ তারিখ থেকে এই নতুন দাম কার্যকর হবে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মে মাসে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা ও পেট্রল ১২১ টাকায় বিক্রি হবে। এপ্রিল মাসে এই দাম সব জ্বালানি তেলে আরও এক টাকা বেশি ছিল লিটারপ্রতি।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যহ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়; তারই অংশ হিসেবে এই দাম নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে অনেকটা। আজ সর্বশেষ রাতে দেখা গেছে, গত তিন মাসের মধ্যে ওই দিন অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ছিল ৬৩ দশমিক ৬৫ ডলার। এটা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

দিন দিন বাড়ছে ঘাটতির বোঝা

স্মরণকালের ভয়াবহতম শিল্পসংকটের মুখে বিশ্ব: আইসিসি

ঈদের পর দেশের বাজারে সোনার দামে পতন

ঋণের চাপে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি

ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বড় দরপতন

তেলের সংকট বেড়েই চলেছে

ট্রাম্পের ঘোষণার ১৫ মিনিট আগে তেলের বাজারে ৫০ কোটি ডলারের বাজি!

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির পুনর্বিবেচনার আহ্বান এওএবির

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা