হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথর লুট-কাণ্ডে পদ হারানো বিএনপি নেতার ৫ দিনের রিমান্ড আবেদন

সিলেট প্রতিনিধি

সাদাপাথর লুটপাটে অভিযুক্ত ভোলাগঞ্জের সাহাব উদ্দিন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের মূল হোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতে হাজির করেছে পুলিশ। এ সময় তাঁর বিরুদ্ধে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। দেরিতে আদালতে তোলায় আদালত রিমান্ড আবেদন শুনানি না করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল সোমবার শুনানির তারিখ জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের পরিদর্শক (কোর্ট) মো. জামশেদ আলম বলেন, ‘আজ বিকেলে তাকে আদালতে তোলা হয়। তখন আমরা পাঁচ দিনের রিমান্ড চাইলে দেরিতে আদালতে তোলায় আদালত শুনানি না করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কাল পরবর্তী শুনানির তারিখ জানা যাবে। সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এর বিচারক ধ্রুব জ্যোতি পাল তাকে জেলহাজতে পাঠানোর এ নির্দেশ দিয়েছেন।’

বিএনপি নেতা সাহাব উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

এর আগে গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে র‍্যাব-৯-এর একটি দল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি। তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র