হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ৫১৩ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানার কালীঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টি এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন দোকানে তল্লাশি করে মোট ৫১৩ বস্তায় ২৫ হাজার ৬৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়।

যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় পলাতক এজাহারভুক্ত ছয়জন এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করার কথা উল্লেখ করা হয়েছে।

সিলেটে এক রাতে ১৬ ছিনতাইকারী আটক

মধ্যপ্রাচ্যে ড্রোন হামলায় নিহত সালেহ আহমেদের দাফন সম্পন্ন

আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ সিলেট পৌঁছেছে

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জন চাকুসহ আটক

খালেদা জিয়া বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ: মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় যুবককে উদ্ধার, পরে মৃত্যু

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

ফেব্রুয়ারিতে সিলেটের সড়কে ঝরেছে ২৬ প্রাণ

কবি নজরুলের নাম বাদ দিয়ে সিলেট অডিটরিয়ামের নতুন নাম

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু