হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অটোরিকশা-ট্রাক সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

প্রতীকী ছবি

সিলেট মহানগরের খাদিমনগর এলাকায় অটোরিকশা ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না মিয়া (২০) ও শাহপরান থানাধীন বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত তিনজন হলেন শাহপরান থানার সুরমা গেট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১) ও হবিগঞ্জের বানিয়াচং এলাকার মো. হাবিবুর লস্কর (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় অটোরিকশা ও মিনি ট্রাকের সংঘর্ষে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে শাহপরান থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে।

এ সময় আহত ব্যক্তিদের মধ্যে মুন্নাকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসারত অবস্থায় তাজুল ইসলাম নামের আরও একজন মারা যান।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত