হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রলীগ কর্মী তোফায়েল হোসেন বাবলু, ৫ নম্বর কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুমন আহমদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আলম, কমলগঞ্জ উপজেলা শাখার আওয়ামী লীগের সদস্য মো. আমির হামজা, বড়লেখা শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ খান, ছাত্রলীগ কর্মী মো. মাহমুদ হাসান, শ্রমিক লীগ নেতা আল আমিন ও যুবলীগ নেতা মো. সোহেল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছে বিএনপি

৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ৫ ঘণ্টা ধরে যোগাযোগ বন্ধ

শাবির আন্তবিভাগীয় ক্রিকেট ফাইনালে সংঘর্ষ, আহত ১৫

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটের হাওরে লন্ডনপ্রবাসীর পোড়া লাশ উদ্ধার

জৈন্তাপুরে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

সিলেটে ৪০ বছর পর মন্দিরের জমি উদ্ধার

নির্দেশনা অমান্য করায় সিলেটে বিএনপির ৯ নেতাকে বহিষ্কার

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক