হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় গাড়িচাপায় কিশোরের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় আলী নূর (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে ঢাকা ময়মনসিংহ-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইট ইঞ্জিন চল্লিশাপাড়ার মো. উজ্জ্বল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজে কাজ করত।

স্থানীয়রা জানায়, আলী নূর সড়ক পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহমুখী দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি