হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ আটক যুবক। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে চিলমারি ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটক আরিফুল ইসলাম চিলমারি ইউনিয়নের ডিগ্রির চর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আরিফুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ তিনটি গুলি উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আটক ব্যক্তিকে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমন করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও সজাগ অবস্থানে রয়েছে।

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

এবার আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

দৌলতপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক