হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় আগুনে পুড়ল ১১ চাষির পানের বরজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ল ১১ চাষির ১৪ বিঘা পানের বরজ। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ শুক্রবার উপজেলার ধর্মদহ গ্রামের কাজীপুর ব্রিজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহায়তায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মনিরুল, সোনারুল, জিয়ারুল, ইনারুল, মইনুদ্দিন, মানিক, তুজাম, আনারুল, মঙ্গল, পল্টু ও আক্তারুলের প্রায় ১৪ বিঘা জমির পানের বরজ পুড়ে যায়। বিড়ি–সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানান ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে ১১ চাষির ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ উপজেলার বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাক আলী বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিড়ি–সিগারেটের আগুন থেকেই এই আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে ১১ জন চাষির অন্তত ১৪ বিঘা পানের বরজ পুড়ে গেছে। তবে এখনই ক্ষয়ক্ষতি পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।’

আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার

ইবি ও জাবির দুই শিক্ষার্থীকে বহিরাগতদের মারধর

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর পরিবহনশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

দৌলতপুরে পীর হত্যা: প্রকাশ্যে ঘুরছেন আসামি, গ্রেপ্তার নেই

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা