হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা প্রশাসকের নম্বর হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবি

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

প্রতীকী ছবি

কুষ্টিয়া জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর হ্যাক করার মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। রোববার (১৬ নভেম্বর) রাতে বি‌ভিন্ন শ্রেণি-পেশার মানু‌ষের কা‌ছে এই ম‌্যা‌সেজ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, জেলা প্রশাস‌কের সরকা‌রি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে ‘২৫ হাজার টাকা পাঠাবেন’ বা অনুরূপ অর্থের দাবি জানানো হচ্ছে। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বা এসএমএসে যোগাযোগ করে তাদের বিকাশ বা অন্য মোবাইলে মানি পেমেন্ট সিস্টেমে অর্থ পাঠানোর জন্য নির্দেশনা দিচ্ছে।

দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড. আমানুর আমান জানান, তাঁর কাছে মেসেজ পাঠানো হয়েছে। সেখানে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এ নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন রাতেই। একই ম‌্যাসেজ পাঠা‌নো হ‌য়ে‌ছে আজ‌কের প‌ত্রিকার কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি দেবাশীষ দ‌ত্তের কা‌ছেও। আরও অনে‌কের কা‌ছে একই ম‌্যা‌সেজ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, সম্প্রতি কু‌ষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরে‌ফীনকে হবিগঞ্জ জেলায় বদলি করা হ‌য়ে‌ছে। আজ রোববার তিনি কু‌ষ্টিয়া ছে‌ড়ে‌ছেন। তাঁর জায়গায় নবাগত জেলা প্রশাসক হি‌সে‌বে কু‌ষ্টিয়ায় স্থলা‌ভি‌ষিক্ত হ‌য়ে‌ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ইকবাল হো‌সেন।

কু‌ষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ বিষয়‌টি স্বীকার ক‌রে জানান, বিষয়টি জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ইবি পাঠকবন্ধুর নতুন নেতৃত্বে আরমান, মাহিম

যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ, দড়িতে বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ৫ বছর পর পরিচয় মিলল নেপালি যুবকের, দেশে ফেরার অপেক্ষা

ডাকাতিপুকুরে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার