হোম > সারা দেশ > কুষ্টিয়া

হালসায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, পড়ে গেছে ৪২ টন তেল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা স্টেশনে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ৮টার দিকে হালসা স্টেশনের পাশে লুপ লাইনে (সাইড লাইন) ব্রেক করতে যেয়ে তেলবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় একটি বগি থেকে প্রায় ৪২ টন তেল পড়ে যায়। ঘটনার পরপরই বগি উদ্ধারে কাজ করা হচ্ছে। 

হালসা রেলওয়ের জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।