হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

ট্রাকের টায়ারে আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত

কু‌ষ্টিয়া শহ‌রের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রা‌কে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শ‌নিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সা‌ড়ে ৩টার দি‌কে এই ঘটনা ঘটে। রোববার সকা‌লে ট্রাক‌টি‌তে আগুন দেওয়ার ভি‌ডিও ফু‌টেজ সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

৫১ সেকে‌ন্ডের ওই ভি‌ডিওতে আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পা‌শে দাঁড়ি‌য়ে থাকা এক‌টি ট্রা‌কের পেছ‌নের চাকায় দুই য‌ুবক আগুন ধ‌রি‌য়ে দেন। তাঁদের একজ‌ন মাথায় হেল‌মেট প‌রি‌হিত ছি‌লেন। আগুন দেওয়ার পর একজন‌কে ‘জয় বাংলা’ বল‌তে শোনা যায়।

কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, ‘খোঁজ নি‌য়ে জান‌তে পে‌রে‌ছি, রাত সাড়ে ৩টার দি‌কে রা‌স্তার ধা‌রে দাঁড়ি‌য়ে থাকা এক‌টি ট্রা‌কের চাকায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই সময় গা‌ড়ির ভেতর চালক ও সহ‌যোগী ঘুমা‌চ্ছিল। তারা টের পে‌য়ে তাৎক্ষ‌ণিক আগুন নি‌ভি‌য়ে ফে‌লে। এতে কোনো হতাহ‌তের খবর পাইনি। ভি‌ডিও ফু‌টেজ দে‌খে ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের শনা‌ক্তের কাজ চল‌ছে। এ বিষ‌য়ে আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।’

ভাড়া বাসা থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

কুষ্টিয়া-১ আসন: দেড় যুগ পর দুর্গ পুনরুদ্ধার বিএনপির

কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক

ব্যালট পেপার চুরি করতে গিয়ে যুবক ধরা

কুষ্টিয়া-১: ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, নেই ছয় প্রার্থীর পোলিং এজেন্ট

ভোটের আগে পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

প্রার্থীর সঙ্গে গণসংযোগ: হাসপাতালের আরএমওকে শোকজ, আমির হামজাকে জরিমানা

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

একসঙ্গে পড়াশোনা, একই দুর্ঘটনায় পাশাপাশি কবরে তিন বন্ধু