হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা প্রশাসকের নম্বর হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবি

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

প্রতীকী ছবি

কুষ্টিয়া জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর হ্যাক করার মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। রোববার(১৬ নভেম্বর) রাতে বি‌ভিন্ন শ্রেণি পেশার মানু‌ষের কা‌ছে এই মেসেজ পাঠানো হয়েছে।

খোঁজ নি‌য়ে জানা গেছে,‌ জেলা প্রশাস‌কের সরকা‌রি নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে “২৫ হাজার টাকা পাঠাবেন” বা অনুরূপ অর্থের দাবি জানানো হচ্ছে। প্রতারক চক্রটি হ্যাক হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বা এস‌এম‌এসে যোগাযোগ করে তাদের বিকাশ বা অন্য মোবাইলে মানি-পেমেন্ট সিস্টেমে অর্থ পাঠানোর জন্য নির্দেশ দিচ্ছেন।

দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড. আমানুর আমান জানান, তার কাছে মেসেজ পাঠানো হয়েছে। সেখানে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এ নিয়ে তিনি ফেসবুক একটি পোষ্ট দেন রাতে। একই মেসেজ পাঠা‌নো হ‌য়ে‌ছে আজ‌কের প‌ত্রিকার কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি দেবাশীষ দ‌ত্তের কাছেও। আরো অ‌নে‌কের কা‌ছেও একই মেসেজ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গে‌ছে, সম্প্রতি কু‌ষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরে‌ফীনকে হবিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে। রোববার তিনি কু‌ষ্টিয়া ছেড়েছেন। তাঁর জায়গায় নবাগত জেলা প্রশাসক হি‌সে‌বে কু‌ষ্টিয়ায় স্থলা‌ভি‌ষিক্ত হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক ইকবাল হোসেন। কু‌ষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

এবার আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

দৌলতপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ, ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক

কুষ্টিয়ায় আ.লীগ নেতা আনোয়ার আলীর বাড়িতে অভিযান

মন্ত্রী আসার খবরে যেভাবে দুই ঘণ্টায় বদলে গেল কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বাথরুমের অপরিচ্ছন্নতায় ক্ষোভ