হোম > সারা দেশ > খুলনা

ভোটকেন্দ্রে ভিড় করায় ৪ জনকে দণ্ড

খুলনা প্রতিনিধি

ভোটকেন্দ্রের সামনে ভিড় করায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে চারজনকে আটক করে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল গার্লস হাইস্কুলের সামনে থেকে আটক করা হয়। তাঁরা হলেন আকরাম হোসেন, তাওহীদুল ইসলাম, আব্দুস সামাদ ও মিরাজুল ইসলাম। 

আদালত সূত্র জানায়, এক ওয়ার্ডের ভোটার অন্য ওয়ার্ডের ভোটকেন্দ্রের সামনে ভিড় করায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের দণ্ড দেওয়া হয়। এর মধ্যে আকরাম হোসেনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। তাওহীদুল ইসলাম, আব্দুস সামাদ ও মিরাজুল ইসলামকে অন্য এলাকায় প্রবেশ না করার শর্তে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়। 

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার। তাঁরা ১৮ নম্বর ওয়ার্ডে প্রবেশ করে ভোটকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা করছিলেন। তাঁদের জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।’

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, ২ শিশুসহ নিহত ১২

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষ, দুই শিশুসহ নিহত ১০

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

খুলনায় চাঁদার দাবিতে কুপিয়ে জখম

চাঁদাবাজ আমার দলের নেতা-কর্মী হলেও গ্রেপ্তার করতে হবে: হুইপ বকুল