হোম > সারা দেশ > খুলনা

২২ দিনের মাথায় কুয়েট উপাচার্যের পদত্যাগ

খুলনা প্রতিনিধি

কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী। ছবি: সংগৃহী

নিয়োগের ২২ দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী। আজ বৃহস্পতিবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে কুয়েটের উপ-রেজিস্ট্রার আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১ মে শিক্ষা মন্ত্রণালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ দেয়। শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলন চলাকালে গত ১৯ মে তিনি দাপ্তরিক কাজে ঢাকায় যাওয়ার কথা বলে ক্যাম্পাস ছেড়েছিলেন।

এর আগে উপাচার্যের পদত্যাগ ও নতুন উপাচার্য নিয়োগের দাবিতে আজ বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের একটি দলও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে

মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ

কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

খুলনায় রাস্তায় ফেলে যাওয়া বস্তাবন্দী মরদেহের পরিচয় মিলেছে

খুলনায় কারাগার থেকে পালানো ইমন গ্রেপ্তার

খুলনায় অস্ত্রসহ আটক ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লা

খুলনায় কারাগারের দেয়াল টপকে আসামির পলায়ন

ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত হচ্ছে বাঘিনীটি, নজরদারিতে ২০ ক্যামেরা

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, জিম্মি জেলেসহ অস্ত্র উদ্ধার

খুলনায় নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার