হোম > সারা দেশ > খুলনা

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

খুলনার শিরোমনির সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বেলা দেড়টার দিকে শর্টসার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কার্যালয়ে আগুন লাগে। আগুন সব কক্ষে ছড়ি পড়ে। পরবর্তী সময়ে এসির বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের সাব-অফিসার আশরাফ হোসেন জানান, ‘বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রায় ৪০ মিনিট সময় লাগে।’ তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাসায়নিক পরীক্ষকের কক্ষের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, ২ শিশুসহ নিহত ১২

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষ, দুই শিশুসহ নিহত ১০

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

খুলনায় চাঁদার দাবিতে কুপিয়ে জখম

চাঁদাবাজ আমার দলের নেতা-কর্মী হলেও গ্রেপ্তার করতে হবে: হুইপ বকুল