হোম > সারা দেশ > খুলনা

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রানা (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেছে।

আজ বুধবার রাত ৮টায় নগরীর খানজাহান আলী থানার যাবদিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রানা আড়ংঘাটা থানাধীন তেলিগাতী এলাকার বাসিন্দা হোসেন গাজীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে যাবদিপুর বাজারে রানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি গুলি করে। গুলি দুটি তাঁর বাঁ হাত এবং পিঠে বিদ্ধ হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা গুলির খোসাসহ একটি দেশীয় তৈরি শুটার গান ফেলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করেছে। ঘটনার পরপর পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, ২ শিশুসহ নিহত ১২

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষ, দুই শিশুসহ নিহত ১০

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

খুলনায় চাঁদার দাবিতে কুপিয়ে জখম

চাঁদাবাজ আমার দলের নেতা-কর্মী হলেও গ্রেপ্তার করতে হবে: হুইপ বকুল