হোম > সারা দেশ > খুলনা

নানাবাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার ফুলতলায় পুকুর থেকে মো. ইয়াছিন মোড়ল (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ফুলতলার জামিরা গ্রামে কামরুল গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আ. কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

মৃত ইয়াছিন পাটকেলঘাটা এলাকার আলামিন মোড়লের ছেলে।

ইউপি সদস্য আ. কুদ্দুস জানান, কয়েক দিন আগে ইয়াছিন তার মায়ের সঙ্গে নানা কামরুল গাজীর বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে শিশুটি প্রকৃতির ডাকে বাইরে গেলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই শিশুর মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙছে উপকূলের ঢাল সুন্দরবন

খুলনায় গুলিবিদ্ধ কিশোরীকে আনা হলো হাসপাতালে, খবর নিচ্ছে পুলিশ

খুলনায় শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে, মামলা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

রান্নায় সবুজ হয়ে গেল গরুর মাংস: ল্যাব পরীক্ষার উদ্যোগ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু