হোম > সারা দেশ > খুলনা

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে। তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।

নিহত মরিয়মের মা পারুল বেগম জানান, মরিয়মের একটি কন্যাসন্তান রয়েছে। গতকাল বুধবার বিকেলে বাড়ি থেকে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি মরিয়ম। রাতে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। আজ দুপুরে তাঁর মৃত্যুর সংবাদ জানতে পারেন মা পারুল বেগম।

কেএমপি উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে, এটি আত্মহত্যা না অন্য কিছু।’

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, ২ শিশুসহ নিহত ১২

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষ, দুই শিশুসহ নিহত ১০

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

খুলনায় চাঁদার দাবিতে কুপিয়ে জখম

চাঁদাবাজ আমার দলের নেতা-কর্মী হলেও গ্রেপ্তার করতে হবে: হুইপ বকুল