হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মুরগির খামারে দুই শিশু ও নানির লাশ, শরীরে আঘাতের চিহ্ন

খুলনা প্রতিনিধি

লবণচরা থানা। ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় এক নারী ও তাঁর দুই শিশু নাতি-নাতনিকে হত্যা করা হয়েছে। আজ রোববার রাতে মুক্তা কমিশনার কালভার্ট দরবেশ গলির মুরগির খামার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

নিহতরা হলেন— মহিদুন্নেছা (৫৫), মুস্তাকিম (৮) ও ফাতিহা (৬)। মহিদুন্নেছার স্বামী আব্দুল হান্নান। আর দুই শিশুর বাবা সেফার আহমেদ ও মা রুবি আক্তার।

জানতে চাইলে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, তিনটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনটি লাশই ক্ষতবিক্ষত ছিল। শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে মুরগির খামারে মহিদুন্নেছা ও তাঁর দুই নাতির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে দুই সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাদের বাবা ও মা। হাসপাতালের মেঝেতে তাঁদের বুক চাপড়ে আহাজারিতে পারিবেশ ভারী হয়ে যায়। এ

রুবি আক্তার চিৎকার করে বলেন, ‘আমি অফিস থেকে এসেছি। আমি কিছু জানি না। আল্লাহ আমার সন্তানদের ফিরিয়ে দাও।’

এর আগে আজ সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা করিমনগর এলাকায় স্ত্রীর সামনে সালাউদ্দিন মৃধা (৩৫) নামের এক যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক দীর্ঘদিন মাদক মামলায় কারাগারে ছিলেন। ১০ দিন আগে কারাগার থেকে বের হওয়ার পর দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলা: ১১ দিনেই ৩০ লাখ টাকার চারা বিক্রি

খুলনায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনায় আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধার

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার