হোম > সারা দেশ > খুলনা

পুলিশ সুপারের বাসভবনে আগুন

মেহেরপুর প্রতিনিধি

পুলিশ সুপারের বাসভবন। ছবি: সংগৃহীত

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকেল ৪টার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হন সেখানে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত শীততাপনিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাব পুড়ে গেছে।

পুলিশ সুপারের বাসভবন। ছবি: সংগৃহীত

বাসভবনে নিজে একা থাকেন জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘খবর পাওয়ামাত্রই বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, আগুন নিয়ন্ত্রণ নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

স্বামীর বাড়িতে যাওয়া হলো না নববধূর, দুজন চিরনিদ্রায় দুই গ্রামে

খুলনার রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেপ্তার

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, ২ শিশুসহ নিহত ১২

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষ, দুই শিশুসহ নিহত ১০