হোম > সারা দেশ > খুলনা

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি  

খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার সাধেরবটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে আজ সকালে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের সাধের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জমশেদ শেখ (৬২) উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমশেদ শেখ শুক্রবার সকাল ৮টার দিকে পিলজংগের বালইদোকান বাজারে পান-সুপারি বিক্রি করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি সাধের বটতলা এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

নিহত ব্যক্তির ভাই ইমরান শেখ জানান, জমশেদ শেখ সকালে বালইদোকান বাজারে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর তিনি শোনেননি। তবে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা