হোম > সারা দেশ > খুলনা

জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা ২৪ মে

খুলনা প্রতিনিধি

কাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে প্রতিযোগিতার কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়। ২৪ মে বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আবৃত্তি প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি, কাজী নজরুল ইসলামের কবিতা: লিচু চোর (১৪ লাইন), খ-বিভাগ: চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, কবিতা: সংকল্প (১৮ লাইন) ও গ-বিভাগ সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি, কবিতা: নারী।

রচনা প্রতিযোগিতা: খ-বিভাগ, চতুর্থ শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, বিষয়: বিদ্রোহী কবি নজরুল (অনধিক ৬০০ শব্দ) এবং গ-বিভাগ, সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: নজরুলের সাহিত্যে বাংলাদেশ (অনধিক ৮০০ শব্দ)-এর মধ্যে লিখতে হবে।

উল্লেখ্য, ‘এ-ফোর’ সাইজের কাগজে স্বহস্তে লিখিত রচনা ২৪ মে, ২০২৫ তারিখ দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। লিখিত রচনার প্রথম পাতায় প্রতিযোগীর নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও মোবাইল নম্বর লিখতে হবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশুদের প্রতিযোগিতা শুরুর ২০ মিনিট আগে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে।

২৪ মে বিকেল পাঁচটায় খুলনা জেলা শিশু একাডেমির কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

ইবির শহীদ জিয়া হল: বরাদ্দ কাগজে, সিট দখলে

খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই অব্যাহতি

যমজ শিশু হত্যা, মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনার ১০ জেলায় এবার ১৭০টি কোরবানির পশুর হাট

সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর আটক

খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের ১৮ লাখ টাকা আত্মসাৎ, সহকারী রেজিস্ট্রার পলাতক

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৩ মৌয়াল

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা