হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

তিনতলা ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর পুবাইল একটি কার্টন উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে পুবাইল থানার বসুগাঁও এলাকায় অবস্থিত ‘দিশারী কম্পোজিট লিমিটেড’ কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্টিল স্ট্রাকচারে নির্মিত তিনতলা ভবনটিতে আজ দুপুরে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। কারখানায় বিপুল পরিমাণ কার্টন ও দাহ্য কাঁচামাল মজুত থাকায় মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এর মধ্যে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট, জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানা গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে, যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার খাতিরে কারখানার আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।

দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশ প্রয়োজন: গাজীপুরে আইজিপি

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ডোবায় মিলল নারীর খণ্ডিত লাশ

টঙ্গীতে ২টি বস্তি এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, বিক্রেতাকে নোটিশ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: হাইওয়ে ডিআইজি

মাদক কারবারি অপবাদে দিনমজুরের বাড়িতে হামলা-ভাঙচুর, মারধর

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত

শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

গাজীপুরে বিয়ের পরদিন নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার