হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় সাবেক মেম্বার হাশেম গ্রেপ্তার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

ক্যাপশন: গ্রেপ্তারকৃত আবুল হাশেম। ছবি: আজকের পত্রিকা

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির সদস্য আবুল হাশেমকে (৫০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে ছাগলনাইয়া পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ফেনীর আদালতে হাজির করা হলে বিচারক আবুল হাশেমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের একটি মামলায় আবুল হাশেমকে আটক করা হয়েছে। সেনাবাহিনী অভিযান চালিয়ে তাঁকে আটক করে ছাগলনাইয়া থানায় সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, রাধানগর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সদস্য আবুল হাশেম। এদিকে রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল হক চৌধুরী মাহবুব জানান, গ্রেপ্তার আবুল হাশেম রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য।

ফেনীতে নতুন নলকূপে পানি তুলতেই জ্বলে উঠল আগুন

ফেনীতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ছিনতাই

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকের জের, বিএনপি নেতাদের বিক্ষোভ

৩৪ বছরের শিক্ষকতা শেষে ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

সোনাগাজীতে খালে বর্জ্য ফেলায় পোলট্রি খামারে প্রশাসনের অভিযান

ছাত্রলীগের দুই কর্মীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর হলেন শরিফুল ইসলাম অপু

খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ