হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দিনাজপুরগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানের চালক, তাঁর সহকারীসহ চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিমলপুর এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ভিমলপুর এলাকায় গুপ্তা প্লাইউড কারখানার সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লা স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় কাভার্ড ভ্যান ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাভার্ড ভ্যানের চালক সজিব হোসেন (৪৫), তাঁর সহকারী আরিফুল ইসলামসহ চারজনকে উদ্ধার করে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সজিব ও আরিফুলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে আহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল আজকের পত্রিকাকে জানান, সড়ক দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাই, তিনজনকে কারাদণ্ড

দিনাজপুরে অবৈধভাবে মজুতের ১৬৭১ লিটার ডিজেল জব্দ

দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২

পার্বতীপুরে নাসিমা বেগমের দাফন সম্পন্ন

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত নাসিমা বেগমের দাফন পার্বতীপুরে সম্পন্ন

জ্বালানি তেল নিতে গিয়ে পাম্পেই মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী: অস্তিত্ব সংকটে ছোট যমুনা এখন ভাগাড়

বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে হাতাহাতি, শ্রমিকনেতার মৃত্যু

কলার মোচা দেখিয়ে কয়েক শ ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালেন দিনমজুর এনামুল

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়, মিষ্টি উপহার