হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত

দিনাজপুর প্রতিনিধি

আব্দুল করিম। ছবি: সংগৃহীত

দিনাজপুরের কাহারোলে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল করিম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) বিকেলে বীরগঞ্জে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শেষে আব্দুল করিম মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, ‘বাসের সঙ্গে সংঘর্ষে আমাদের এক সদস্যের মৃত্যু হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক বাসটিকে উপজেলার হাটখোলা এলাকায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত