হোম > সারা দেশ > দিনাজপুর

পাঁচ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বাবু। ছবি: সংগৃহীত

পাঁচ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর ধরে পলাতক ছিলেন মাদক মামলার এক আসামি। গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাতে ঢাকার গুলিস্থান এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তাঁকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বাবু (৫০) পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার জনাব আলীর ছেলে।

বিরামপুর থানার পুলিশ জানায়, বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার বাবুর বিরুদ্ধে ২০০৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। মামলায় হাজিরা না দিয়ে তিনি ২০ বছর পলাতক ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে দিনাজপুর যুগ্ম দায়রা জজ আদালত বাবুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও পুলিশের কাছে তাঁর নামে আরও পাঁচটি পৃথক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, দীর্ঘ অনুসন্ধানের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামি বাবুকে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে। আজ তাঁকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

পালায় না বলে বড়াই করে চুপচাপ পালিয়ে গেল শেখের বেটি: সমাজকল্যাণমন্ত্রী

প্রায় ৯ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

বিরলে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ফুলবাড়ীতে বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটানোর অভিযোগ

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত আটক

বিনা মূল্যের ডায়াবেটিস সেবায় ওষুধ-সংকট, ঝুঁকিতে নিম্ন আয়ের মানুষ

ফুলবাড়ীতে লিজকৃত পুকুরের মাছ লুটের অভিযোগ, বিচার দাবি মৎস্যচাষির

‘যারা জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মানতে চায় না’

কোনো অবস্থাতেই দেশে স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ যেন না সৃষ্টি হয়: সমাজকল্যাণমন্ত্রী

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরে বিক্ষোভ-মানববন্ধন