হোম > সারা দেশ > দিনাজপুর

পার্বতীপুরে শিয়ালের কামড়ে আহত ১০

নীলফামারী প্রতিনিধি

হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন শেয়ালের কামরে আহত এক নারী। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের পার্বতীপুরে শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে চারজন নীলফামারীর সৈয়দপুরের হাসপাতালে চিকিৎসা নেন।

আহত ব্যক্তিরা হলেন শংকরী রানী (৬০), হায়াৎ আলী (৬০), অমিছা খাতুন (৪০) ও তাসলিমা খাতুন (১৯)। অন্যদের নাম পাওয়া যায়নি। আহত শংকরী রানীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামের বৈরাগীপাড়ার মৃত পূর্ণচন্দ্র রায়ের স্ত্রী।

আহত হায়াৎ আলী আজকের পত্রিকাকে জানান, সকাল সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত গ্রামের অন্তত ১০ জনকে কামড় দিয়েছে শিয়ালটি। এ সময় তাঁদের মধ্যে কেউ কেউ বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। আবার কেউ বাড়ির বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুল হুদা আজকের পত্রিকাকে জানান, সকাল ৯টার দিকে শিয়ালের কামড়ে আহত চারজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের মুখের বাঁ পাশের মাংস খুবলে নিয়েছে শিয়াল। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফুলবাড়ীতে অচেতন অবস্থায় ৫ ধানকাটা শ্রমিক উদ্ধার

দিনাজপুরে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ফ্যাসিস্ট সরকার মাটির নিচে থাকা পাথর ধ্বংস করে দিয়েছে: জ্বালানিমন্ত্রী

ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বৃদ্ধ সপরিবারে নিখোঁজ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা জারি, টহল জোরদার

দিনাজপুরে এনসিপি নেতাকে সাময়িক বহিষ্কার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

ফুলবাড়ীতে জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি