হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে বাঁশঝাড় থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ফিলিমন বর্মন (৫৬) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার গমিরাহাট এলাকার বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নৈশপ্রহরী ফিলিমন বর্মন গমিরা হাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার তফসিলি উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী।

ফিলিমন বর্মনের ছেলে আমিন সরেন বলেন, ‘আমার বাবা গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও বাবাকে পাইনি। আজ দুপুরে স্থানীয় এক বাসিন্দা বাঁশঝাড়ের কাছের জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে আমি এসে দেখি মরদেহটি আমার বাবার।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ