হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে এনসিপির সমন্বয় কমিটিতে যুবলীগের নেতা

দিনাজপুর প্রতিনিধি

এনসিপির চিরিরবন্দর উপজেলা সমন্বয় কমিটিতে সদস্য করা হয়েছে সাবেক ছাত্রলীগের নেতা, উপজেলা তথ্য ও প্রযুক্তি লীগের সদস্য এবং ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীকে। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সমন্বয় কমিটিতে যুবলীগের নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

১৫ জুন এনসিপির ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত কমিটিতে সোহেল সাজ্জাদকে প্রধান সমন্বয়কারী রেখে এ কমিটির সদস্য করা হয়েছে সাবেক ছাত্রলীগের নেতা, উপজেলা তথ্য ও প্রযুক্তি লীগের সদস্য এবং ইসবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীকে। তার পর থেকেই বিষয়টি নিয়ে গোটা উপজেলায় সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

চিরিরবন্দর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদ বলেন, ‘এনসিপির চিরিরবন্দর উপজেলার সমন্বয় কমিটিতে ছাত্রলীগ, যুবলীগের নেতার নাম এসেছে। তাঁরা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন? যদিও এটা তাঁদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু এটা মেনে নেওয়ার মতো না।’

ছবি: সংগৃহীত

চিরিরবন্দর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, ‘ওমর ফারুক চৌধুরীকে আমি আগে চিনতাম না। কমিটি করার আগে তাঁকে আমরা জিজ্ঞাসা করলেও সে আমাদের কাছে তথ্য গোপন করে। আমরা তাকে বাদ দেওয়ার জন্য সেন্ট্রাল কমিটির সাথে যোগাযোগ করছি। দু-এক দিনের মধ্যেই তাকে বাদ দেওয়া হবে।’

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত