হোম > সারা দেশ > দিনাজপুর

দুর্গোৎসবে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে ২০-বিজিবির সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখা সীমানা পিলার ২৮৫ এর সাব ১১ এলাকায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়। 

এ সময় হিলি ২০-বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারতের হিলি বিএসএফের ৬১-ব্যাটালিয়নের (ক্যাম্প-১) কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয় বিজিবিদের। 

জয়পুরহাট ২০-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ (পিএসসি) বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মধ্যে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ দুর্গোৎসব উপলক্ষে এই মিষ্টি বিনিময়। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও দৃঢ় হবে।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত