হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয়দের মানববন্ধন। ছবি: আজেকর পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে উপজেলা পরিষদ ও দাউদপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. মুক্তি মাহফুজ, শিক্ষার্থী নাহিদ, রাইসুল জাহান প্রমুখ। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন।

শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা যেন খেলাধুলা থেকে বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি মানববন্ধনে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে দাউদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাডেমিক ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়। কাজ শুরু হবে এমন সময় তাঁরা ভবন নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন করছে। প্রকৃতপক্ষে এ ভবনটি নির্মাণে খেলার মাঠের কোনো সমস্যা হবে না।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের