হোম > সারা দেশ > দিনাজপুর

বিদ্যালয় যাওয়ার পথে ভ্যানের ধাক্কায় শিশু নিহত 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৫ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শিমুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রের নাম নুরনবী ইসলাম। সে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী কফিদ্দিন পাড়ার রবিউল ইসলামের ছেলে এবং সেন্টারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি তার মাসহ স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় নুরনবী ইসলাম। পরে আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ৬ নম্বর গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে দাফনকার্যের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরে বিকেলে মরদেহ দাফন করা হয়েছে।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের