হোম > সারা দেশ > দিনাজপুর

‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়ায় ইঁদুর মারার ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত ব্যক্তিরা হলেন মানিক চন্দ্র রায় (৪০) ও তাঁর স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)। মানিক চন্দ্র রায় ওই এলাকার গোবিন্দ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী দুজনেই গ্যাস ট্যাবলেট সেবন করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবাসা রানী রায়কে মৃত ঘোষণা করেন। স্বামী মানিক চন্দ্র রায়কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে বীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই তাঁরা আত্মহত্যা করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত