হোম > সারা দেশ > দিনাজপুর

বিয়ে করতে চাওয়ায় বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ে করতে চাওয়ায় বাবার লাঠির আঘাতে জিয়াউর রহমান জিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মহুপপুর গ্রামে সকালে লাঠির আঘাতে আহত হন জিয়া। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় জিয়ার পিতা আবু তাহেরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরিবার সূত্র জানায়, জিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। ভালো হবে এই আশায় পরিবারের পক্ষ থেকে জিয়াকে বিয়ে করানো হয়। তবে কিছুদিন পর প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। পরে আবারও বিয়ে করানো হয় জিয়াকে। কিন্তু দ্বিতীয় স্ত্রীও সংসার না করে তাকে ছেড়ে চলে যায়।

এরপর জিয়া মানসিকভাবে আরও বেশি ভেঙ্গে পড়েন। সে আরও বেশি অস্বাভাবিক আচরণ করতে থাকে। এরই মধ্যে সে আবারও বিয়ে করার জন্য জেদ করেন।  এ নিয়ে প্রতিদিনই পরিবারের লোকজনের সঙ্গে তার বাকবিতন্ডা হতে থাকে। গতকাল বুধবার সকালে বাবার সঙ্গে তর্কে জড়ান জিয়া। একপর্যায়ে মেজাজ নিয়ন্ত্রণ করতে  না পেরে বাবা আবু তাহের ক্ষিপ্ত হয়ে জিয়াকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন জিয়া। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে জিয়ার মৃত্যু হয়।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত