হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় পিষ্ট হয়ে কাইয়ুম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের গার্মেন্টস বাজারে এ ঘটে।

নিহত কাইয়ুমের বাড়ি চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে। 

চিরিরবন্দরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ঘাতক ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দিনাজপুরের ফিরিঙ্গি ঘাট থেকে চিরিরবন্দরগামী বালুবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে আসার সময় একই দিকে আসা একটি বাইসাইকেল আরোহীকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  

নিহতের চাচাতো ভাই হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিনের মতো ভোরে কাইয়ুম হোসেন বাইসাইকেলে দিনাজপুর বাহাদুর বাজারে শাক বিক্রি করে ফেরার সময় ওই স্থানে পৌঁছালে পেছন থেকে ট্রাকচাপা দিলে তাঁর মৃত্যু হয়।

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ