হোম > সারা দেশ > দিনাজপুর

সোনালী ব্যাংক রানীরবন্দর শাখার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

ফিতা কেটে সোনালী ব্যাংক রানীরবন্দর শাখার উদ্বোধন করেন মো. শওকত আলী খান। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের রানীরবন্দরে সোনালী ব্যাংকের ১ হাজার ২৩৪তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুরে রানীরবন্দর বাজারের রয়েল টাওয়ারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস, দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নূরুন নবী। এ সময় আরও বক্তব্য দেন রানীরবন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সভাপতি সেকেন্দার আলী শাহ, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে দিনাজপুরের ইতিহাস–ঐতিহ্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ফুলবাড়ীতে আদিবাসীপল্লি ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন নরওয়ের রাষ্ট্রদূত

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির