হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ী হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে মোজাফ্ফর হোসেন (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চকচকা গ্রামে একটি বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত মোজাফ্ফর হোসেন চকচকা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন মোজাফ্ফর হোসেন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রতিবেশীর বাড়িতে কাজ করার সময় বৈদ্যুতিক শক লেগে ওপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত