হোম > সারা দেশ > দিনাজপুর

বনের গাছ কেটে চাষাবাদের চেষ্টায় মামলা, গ্রেপ্তার ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

গ্রেপ্তার কামরুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের সৃজিত গাছ কেটে জমি দখলের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামান (৩৮) উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (মোহাম্মদপুর) এলাকার মৃত কুরশা মন্ডলের ছেলে।

মামলা এজাহারে জানা গেছে, গত ২০২০-২১ অর্থ বছরে ২ দশমিক ৫০ একর জমিতে আকাশমণি গাছের চারা রোপণ করা হয়। গত ১৬ অক্টোবর রাতের আঁধারে আসামিদের প্ররোচনায় সৃজিত গাছ কেটে জমি দখল নেয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় গতকাল হরিপুর বিট কর্মকর্তা মো. শামসুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে বলেন, হরিপুর বিট অফিসের লাগানো গাছ কেটে জমি নিজেদের দখল নেওয়ায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের