হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে খায়রুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তেঁতুলিয়া ইউনিয়নের দবির পাড়ায় একটি পুকুর পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।   

নিহত খায়রুল ইসলাম তেঁতুলিয়া ইউনিয়নের দবির পাড়ার মো. বাবলু ইসলামের ছেলে। 

নিহতের মা খতেজা খাতুন জানান, শুক্রবার রাত ৮টার দিকে খায়রুলের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়ে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তাঁর বাবা বাড়িতে এলে রাত ১০টার দিকে মোবাইলে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয় এলাকাবাসী তাঁদের জানায় ছেলের লাশ পাশের বাড়ির পুকুর পড়ে আছে। খবর পেয়ে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।  

চিরিরবন্দর থানার ওসি মো. আবুল হাসনাত খান বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ