হোম > সারা দেশ > দিনাজপুর

বিরল স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার পাকুড়া ও ভারতের রায়গঞ্জ জেলার রাধিকাপুর অংশে বিরল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে পরিদর্শনের আসেন তিনি। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিকভাবে এ অঞ্চলে বিরল স্থলবন্দর গুরুত্ববহন করে। এখন রেলওয়ের মাধ্যমে আমদানি–রপ্তানি কার্যক্রম চালু আছে। এই 
স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচলেও সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এখানে ভারতীয় ভিসা সেন্টার চালুর সম্ভাবনা রয়েছে। এখন উন্নয়ন কাজ চলমান রয়েছে। 

অচিরেই ভিসা সেন্টার ও ইমিগ্রেশন চালুর ব্যপারে সব প্রতিবন্ধকতা দূরীকরণের আশ্বাস দেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এর আগে, বিরল স্থলবন্দর ও রেলওয়ে লাইন পরিদর্শন করেন তিনি। 

এ সময় বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহীদুর রহমান পাটোয়ারী মোহন, পরিচালক মনোজ দাস, আজিজুল ইকবাল চৌধুরী, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকী সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

ফুলবাড়ীতে জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি

১৫ ঘণ্টা পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ফের বন্ধ

৪৬ ঘণ্টা বন্ধের পর ফের চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

দিনাজপুরে বাড়িতে আগুন লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু

এমপিরা সবাই রাজনীতি করলে শিক্ষার পরিবেশ থাকবে না: শিক্ষামন্ত্রী

সড়ক সংস্কারের দাবি না মানলে পৌর ট্যাক্স বন্ধের ঘোষণা ফুলবাড়ীবাসীর

ফুলবাড়ীতে বাসচাপায় বৃদ্ধ নিহত