হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসিতে ২০ কলেজের কেউ পাস করেননি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলায় ২০টি কলেজের কেউ পাস করেননি। এর মধ্যে লালমনিরহাটের ছয়টি, ঠাকুরগাঁওয়ের পাঁচটি, দিনাজপুরের তিনটি, রংপুরের দুটি, কুড়িগ্রামের দুটি এবং নীলফামারী ও গাইবান্ধার একটি করে কলেজ থেকে কেউ পাস করেনি।

আজ মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের চেয়ারম্যান অধ্যাপক স ম আবদুস সামাদ আজাদ।

কেউ পাস না করা লালমনিরহাটের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ, নামুরী হাইস্কুল অ্যান্ড কলেজ, আদিতমারী সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ, শিয়াল খাওয়া কলেজ, দুহুলী এস সি হাই স্কুল অ্যান্ড কলেজ, কাকিনা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কালীগঞ্জ।

শতভাগ অকৃতকার্য ঠাকুরগাঁওয়ের পাঁচটি কলেজ হলো গোগোর কলেজ রানীশংকৈল, রত্নাই বেগুলাবাগি হাইস্কুল অ্যান্ড কলেজ, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ, বালিয়াডাঙ্গী, কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও সদর।

সকল শিক্ষার্থী ফেল করা দিনাজপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো সনকা আদর্শ কলেজ বীরগঞ্জ, উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ফুলবাড়ী এবং বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ হাকিমপুর দিনাজপুর।

রংপুরের দুটি কলেজ হলো আর্কেডিয়া ইন্টারন্যাশনাল কলেজ রংপুর সদর এবং বড়াইবাড়ি কলেজ গঙ্গাচড়া।

কুড়িগ্রামের শতভাগ অকৃতকার্য দুটি কলেজ হলো গোপালপুর এম এল হাই স্কুল অ্যান্ড কলেজ নাগেশ্বরী এবং শৌলমারী এম আর স্কুল অ্যান্ড কলেজ রৌমারী। 

এ ছাড়া ফকিরহাট মহিলা কলেজ, পলাশবাড়ি গাইবান্ধা ও বাগডোগরা নিমোজখানা হাই স্কুল অ্যান্ড কলেজ ডোমার, নীলফামারী থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের