হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হন আরও কয়েকজন। আজ বুধবার (৩ ডিসেম্বর) রাতে ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে রংপুর-দশমাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোর্শেদা বেগম (৩৫) ও আদুরী রানী (১৮)। তারা ট্রিলিয়ন গোল্ড বিডি লিমিটেড নামক পরচুলা ফ্যাক্টরীর নারী কর্মী। নিহত মোর্শেদা বেগম নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং আদুরী রানী একই ইউনিয়নের দিঘলডাঙ্গী গ্রামের সুভাষ চন্দ্র রায়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুল কবির আজকের পত্রিকাকে জানান, রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। আর চম্পাবতী বাজার থেকে একটি ভ্যান কয়েকজন যাত্রী নিয়ে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে পৌঁছালে বাসটি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত