হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ৩ বছরের শিশু ধর্ষণচেষ্টার মামলায় ভ্যানচালক গ্রেপ্তার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

গ্রেপ্তার ভ্যানচালক মমিনুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল দুপুরে শিশুটি মমিনুল ইসলামের বাসায় যায়। এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। এই সুযোগে তিনি শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন পুলিশকে জানায়।

এ সময় পুলিশ অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিন রাতে শিশুটির মা রশিদা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের