হোম > সারা দেশ > দিনাজপুর

টানা ৯ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর, সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শুরু হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও। আজ রোববার সকাল থেকে হিলি স্থলবন্দর সচল হয়ে ওঠে।

আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে গতকাল ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন বন্ধের পর আজ বেলা সাড়ে ১১টা থেকে ভারতের সঙ্গে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরের সব কার্যক্রম। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঈদ উপলক্ষে এই বন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক রয়েছে।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের