হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ক্যাথলিক মিশনের উদ্বোধন করলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ক্যাথলিক মিশনের উদ্বোধন করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পাটাজাগী গ্রামে নবনির্মিত ক্যাথলিক মিশনের উদ্বোধন করেন এবং আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রদূত। 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মনসিনিয়র কেভিন রান্ডালকে ফুলের মালা দিয়ে বরণ করেন মিশনের কর্মরত ধর্মযাজকেরা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশপ সেবাস্টিয়ান টুডু, ফাদার কেরুবিম বাকলা, ফ্রান্সিস মুরুম, ধানজুরী মিশনের ফেব্রিসিও পাইন প্রমুখ। 

এদিকে রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এ সময় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের