হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের উত্তর খেতের মাঠে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার গ্রামের মৃত জোনাব আলীর ছেলে মো. রাজা মিয়া (৫২) ও পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামের মৃত অলিমুদ্দিনের ছেলে শাজাহান আলী (৪৫)। শাজাহান বেয়াই রাজা মিয়ার বাড়ি বেড়াতে এসেছিলেন। 

বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ।

রাজা মিয়ার ভাই বাবু মিয়া আজকের পত্রিকাকে বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে দুই বেয়াই ধানখেতে ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাঁদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে মাঠের এক শ্যালোমেশিনের ছাউনির নিচে তাঁদের মরদেহ পাওয়া যায়। 

ওসি আব্দুল বলেন, ধানখেতে ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হলে দুই বেয়াই খেতের পাশে থাকা একটি শ্যালোমেশিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। ঘটনা জানার পর ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের