হোম > সারা দেশ > দিনাজপুর

হিলিতে ৪ সেমাই কারখানাকে ৩৬ হাজার টাকা জরিমানা 

হিলি দিনাজপুর প্রতিনিধি

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি ও বিক্রির দায়ে দিনাজপুরের হিলিতে চার সেমাই কারখানাকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়। আজ সোমবার হিলির ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমোদনহীন ও কেমিক্যাল দিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে হিলির ডাঙ্গাপাড়ায় চারটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বেশির ভাগ কারখানায় কর্মরত শ্রমিকেরা অ্যাপ্রোন ও ক্যাপ ছাড়াই সেমাই তৈরি করছেন।’  

সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘এমনকি মাটির ঘরে তারা এসব সেমাই তৈরির কাজ করছেন। এতে করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় সতর্কতামূলক চারটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকলে তাদের ফ্যাক্টরি বন্ধ করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিরামপুরে শীতের সবজির দাম কমেছে

জীবনসঙ্গী খোঁজার ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ এখন শুধু নামেই

মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম