হোম > সারা দেশ > কুমিল্লা

সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

 কুমিল্লা প্রতিনিধি 

নিহত ব্যক্তির বাড়িতে স্বজন ও স্থানীয় ব্যক্তিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চান্দিনা উপজেলায় সৎমাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহিন মুন্সি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হালিমা খাতুন (৩৪) সব্দলপুর গ্রামের এমদাদুল হক মুন্সির দ্বিতীয় স্ত্রী। অভিযুক্ত শাহিন মুন্সি এমদাদুল হক মুন্সির চতুর্থ ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রীর মৃত্যু হলে চার ছেলে ও তিন মেয়ের বাবা ৭৫ বছর বয়সী এমদাদুল হক মুন্সি দ্বিতীয় বিয়ে করেন। দুই মাস আগে তিনি দাউদকান্দির জয়নগর এলাকার হালিমা খাতুনকে বিয়ে করে ঘরে তোলেন। চার ছেলে সৌদিপ্রবাসী হলেও ছোট ছেলে শাহিন মুন্সি আট মাস আগে দেশে ফেরেন এবং বাড়িতেই থাকছিলেন।

এমদাদুল হক মুন্সি বলেন, ‘রাত ১১টার দিকে আমি শৌচাগারে যাই। ফিরে এসে দেখি স্ত্রী বিছানায় কাতরাচ্ছে, আর চারদিকে রক্ত ছড়িয়ে আছে। ডাকচিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে আসে। পরে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুত্রবধূ শিরিনা আক্তার বলেন, ‘আমরা পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শ্বশুরের চিৎকার শুনে ছুটে এসে দেখি, শাহিন ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আর সৎ শাশুড়ি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে।’

বাতাঘাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ জানান, এমদাদুলের দ্বিতীয় বিয়েকে পরিবার মেনে নিয়েছিল। কেন শাহিন এমন ঘটনা ঘটাল, তা কেউ বলতে পারছে না। ঘটনার পর থেকে শাহিন পলাতক।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ঢাকা থেকে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর স্বামী এমদাদ মুন্সি অভিযোগ করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত প্রবাসীর বাড়ি ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লায় তিনটি বগি ফেলে ১ কিমি চলে গেল ট্রেন, যাত্রীদের চিৎকারে টের পান চালক

কুমিল্লায় চার দুর্ঘটনায় সড়কে ঝরল ৬ প্রাণ

হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লা: অরক্ষিত ১১৬ লেভেল ক্রসিং, পাঁচ বছরে ঝরল ৩৫৫ প্রাণ

কুমিল্লায় বাড়ছে হাম, ঢাকায় চিকিৎসাধীন ৩ শিশুর মৃত্যু

কুমিল্লায় কুপিয়ে ও পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: তদন্তে একাধিক ব্যক্তি ও সংস্থার গাফিলতির প্রমাণ

দেবিদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার